ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মহেশখালীতে রবিউল আউয়াল উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

    admin
    August 25, 2025 10:59 am
    Link Copied!

    ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধি

    মহেশখালীতে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের উদ্যোগে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ আগস্ট (রবিবার) সকাল ৯টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনমেলায় পরিণত হয়। এতে বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন এবং ইসলামি স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

    আয়োজক সংগঠনের নেতারা জানান, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম মাস রবিউল আউয়াল আমাদের জন্য এক মহাসম্মান ও আনন্দের মাস। এই উপলক্ষে মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর এ র‍্যালির আয়োজন করা হয়।

    র‍্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম, হাফেজ, মাদ্রাসা ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

    অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে বিশ্ব উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST