ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাগুরায় পুলিশ সুপারের সাথে এবি পার্টির সৌজন্য সাক্ষাৎ

    admin
    August 24, 2025 11:22 pm
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন ;মাগুরা জেলা থে‌কে/

    আজ রোববার ( ২৪ আগস্ট) দুপুর ১টা সময় এবি পার্টি মাগুরা জেলা শাখার আহ্বায়ক মোঃ ইমরান নাজির-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

    সাক্ষাৎকালে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং এবি পার্টির সাংগঠনিক অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

    প্রতিনিধিদল পুলিশ সুপার মহোদয়কে এবি পার্টির রাজনৈতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে, আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাগুরাবাসীর পাশে থেকে দেশের সেবা করার আগ্রহ প্রকাশ করেন দলের নেতারা।

    পুলিশ সুপার মহোদয় এবি পার্টির কার্যক্রমের প্রতি আন্তরিক শুভকামনা জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    এবি পার্টি মাগুরা জেলা শাখা বিশ্বাস করে, সকলের সম্মিলিত প্রয়াসে একটি সুশাসনভিত্তিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST