ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মোহনপুরে অবৈধ মিনি পেট্রোল পাম্প বন্ধের দাবি

    admin
    June 16, 2026 6:01 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি মিনি পেট্রোল পাম্প বন্ধ, ব্যবহৃত মেশিন জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মোহনপুর বাজার ও মৌগাছি বাজারে আনারুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি প্রকাশ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

    বৈধ তিনটি ফিলিং স্টেশনের প্রতিনিধিরা দ্রুত তদন্ত করে অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে গত ১১ জুন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়।

    এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযুক্ত আনারুল ইসলাম বলেন, বাহিরের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনে প্রতি লিটারে ৫ টাকা লাভে বিক্রি করি। তবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, বিস্ফোরক পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আবেদন করা হয়েছে, তবে পূর্ণাঙ্গ অনুমোদন তার নেই।

    মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার জানান, অভিযোগটি তদন্ত করে বৈধতা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম সম্পা ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST