ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৌলভীবাজারে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক-১৮

    admin
    August 29, 2025 9:54 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

    মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আনোয়ার আলী মিয়ার বাড়িতে জুয়া খেলার নগদ ১,৫১,৫৩০ (এক লক্ষ একান্ন হাজার টাকা পাঁচশত ত্রিশ) টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটিং করা কার্ড, ৫টি ছোট তীর এবং ৫টি কাঠের টুকরা জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন- মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া এবং লিটন আহম্মেদ। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান- ‘আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST