মো: মিন্টু শেখ, যশোর থেকে/
যশোরের বেনাপোল মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে যশোর র্যাব ক্যাম্পের সদস্যরা। (২৯ আগস্ট) শুক্রবার ভোরে লাল্টুর বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ থেকে এ মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তির বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনি কারণে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্প অভিযান চালায়। এসময় বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্বপাড়া) গ্রামের লাল্টুর বসতবাড়ীতে অবস্থানরত কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। সেখানকার নির্মাণাধীন ভবনের সিড়ির নিচ থেকে চারটি বস্তায় রাখা ৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


