ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্পিরিট ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    admin
    April 28, 2026 10:31 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোর সদর উপজেলার কুন্ডুপাড়া ও তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    প্রথম অভিযানে, সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকায় মোঃ মিন্টু মিয়া (৪৬) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ তাকে আটক করা হয়।

    অন্যদিকে, বেলা ১১টা ৩০ মিনিটের দিকে যশোর-বেনাপোল মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালায় ডিএনসির একটি দল। সাতক্ষীরা থেকে যশোরগামী ‘জিম এন্টারপ্রাইজ’ বাস থেকে ফিরোজা খাতুন মায়া (৩৯) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের কর্মকর্তারা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST