ঢাকাSunday , 31 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর হাসপাতালের কর্মীর অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

    admin
    May 31, 2026 10:45 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক কর্মীর অবহেলায় চিকিৎসাধীন ১০ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিশুটির নাম নাজমা ।

    সে যশোর শহরের শংকরপুর এলাকার নুর ইসলামের মেয়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ মে থেকে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন চিকিৎসকরা। অভিযোগ রয়েছে, খুলনায় নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর সময় পরিচ্ছন্নতা কর্মী মোছা. নাজমা বেগম (৫৫) শিশুটির নাকে সংযুক্ত অক্সিজেনের পাইপ খুলে বড়দের ব্যবহৃত একটি অক্সিজেন মাস্ক সংযুক্ত করেন।

    শিশুটির বাবা নুর ইসলাম অভিযোগ করেন, অক্সিজেনের সংযোগ পরিবর্তনের পরই তার মেয়ের অবস্থার আরও অবনতি ঘটে। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে পুনরায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নুর ইসলাম বলেন, আমার মেয়ের নাকে লাগানো অক্সিজেনের পাইপ পরিবর্তন করা না হলে হয়তো সে মারা যেত না।

    এ ঘটনায় শিশুটির কয়েকজন স্বজন হাসপাতালে ক্ষোভ প্রকাশ করেন এবং সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরে তারা মৃতদেহ নিয়ে নিজ বাড়ির উদ্দেশে চলে যান।

    এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST