যশোর জেলা প্রতিনিধি
যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার ঘটনায় এক নারীকে আটক করেছে জনতা।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের শেফালী (৩০)।
পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রোববার সকালে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে এসে আরবপুরের নাসিমার (৪৪) গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
তাৎক্ষণিকভাবে নাসিমার চিৎকারে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং হাসপাতালের গার্ডদের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


