ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রহস্যময় ব্যাগ নিয়ে রেলস্টেশনে! সাবেক এমপি শিখরের ভাই আটক চুয়াডাঙ্গায়

    admin
    September 1, 2025 1:34 pm
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন ; মাগুরা থে‌কে//

    — মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে নাটকীয়ভাবে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি দর্শনা সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিলেন।

    চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন আশরাফুজ্জামান হিসাম। সঙ্গে ছিল একটি তালাবদ্ধ ব্যাগ। পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে জিজ্ঞাসাবাদ করে, পরে নিশ্চিত হয়ে আটক করে থানায় নিয়ে যায়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে মাগুরা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার সংখ্যা অন্তত পাঁচটি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেছেন, “আমরা খবর পেয়েই চুয়াডাঙ্গায় একটি দল পাঠিয়েছি। তাকে আমাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ ও মামলার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    আটকের সময় তার সঙ্গে থাকা তালাবদ্ধ ব্যাগ নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। পুলিশের ধারণা, ব্যাগের ভেতরে গুরুত্বপূর্ণ নথিপত্র বা অন্য কোনো আলামত থাকতে পারে। সেটি মাগুরা পুলিশ এসে উপস্থিত হলে খুলে দেখা হবে বলে জানান ওসি।

    সাবেক এমপি শিখরের ভাই হিসেবে পরিচিত আশরাফুজ্জামান স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র, না কি প্রকৃত অপরাধ—তা নিয়ে চলছে নানা আলোচনা। এ ঘটনায় মাগুরা ও চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST