ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে ডিবি হাসানকে জনগণ আটক করে পুলিশে দিয়েছে

    admin
    August 24, 2025 1:30 pm
    Link Copied!

    আকতারুজ্জামান, রাজশাহী :

    রাজশাহী নগরীর হজের মোড়ে সাধারণ জনতা একসময়কার কুখ্যাত সাবেক পুলিশ সদস্য এসআই হাসানকে (ডিবি হাসান নামে পরিচিত) আটক করে চন্দ্রিমা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
    স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পরও হাসান এলাকায় আধিপত্য বিস্তার ও নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এদিন এলাকাবাসী ক্ষোভে তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে হস্তান্তর করে

    উল্লেখ্য, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এ সদস্য একসময় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন। অভিযোগ রয়েছে, তার হাত থেকে রক্ষা পাননি এমনকি নিজ দলের এক কর্মীও—যাকে তিনি কথিত ক্রসফায়ারের নামে হত্যা করেছিলেন। এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “যে মানুষ বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে এত প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সে নিজ এলাকাতেই সাধারণ মানুষের হাতে অপমানিত হয়েছে।#

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST