রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
তারিখ: ১৬-৬-২০২৬ ইং
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারী পাবেন ১৮ হাজার টাকা অনুদান।
“কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ কর্মশালা। এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন উপজেলার বিভিন্ন প্রান্তের ৩০ জন প্রান্তিক পেশাজীবী।”
“প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: হুমায়ুন কবির, উপপরিচালক, জেলা সমাজ সেবা, কার্যালয়, কুড়িগ্রাম।
জনাব মো: মোস্তাফিজার রহমান, সহকারি পরিচালক , সমাজসেবা অধিদপ্তর ঢাকা,।
সভাপতিত্ব করেন: তানজিল তাসমিম, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট। কোর্স কো – অডিনেটর ও সমাজসেবা অফিসার জনাব এস,এম, হাবিবুর রহমান।
“উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান,
“সমাজ সেবা অধিদপ্তর সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছে। তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য এই উদ্যোগ। প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থী ১৮ হাজার টাকা অনুদান পাবেন। এছাড়া ১০ দিন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রত্যেকে ১০ হাজার টাকা ভাতা পাবেন
প্রান্তিক পেশাজীবীদের মধ্যে কৃষি, মৎস্য, হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে সফটস্কিল অর্জন করবেন, যা তাদের পণ্যের বাজারজাতকরণ, গ্রাহক সেবা ও ব্যবসা পরিচালনায় সহায়তা করবে।”
একজন প্রশিক্ষণার্থীকে জিজ্ঞেসা করলে তিনি বলেন,
“আমি ছোট ব্যবসা করি। আগে কখনো এমন প্রশিক্ষণ পাইনি। এখানে শিখছি কীভাবে গ্রাহকদের সেবা দিতে হয়, কীভাবে ব্যবসা বাড়াতে হয়। প্রশিক্ষণ শেষে ১৮ হাজার টাকা অনুদান পাব এটা আমার ব্যবসার জন্য খুব কাজে আসবে।”
“রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এই ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৬ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণার্থী নতুন দক্ষতা ও আর্থিক অনুদান নিয়ে নিজেদের পেশাজীবনে আরও শক্তিশালী হয়ে ফিরবেন এটাই প্রত্যাশা সবার।”
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:রতন রায়


