রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ঐতিহাসিক জমিদারবাড়ি সংলগ্ন শ্মশান প্রাঙ্গণে নতুন শ্মশান নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এসময় আরোও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ জাকির হোসেন খান, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, ছিনাই ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী অধীর চন্দ্র রায়, সদস্য সচিব শ্রী নয়ন রায়, রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সোহাগ, সহ সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার রায়, দপ্তর সম্পাদক আপন সরকার এবং রাজারহাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্মশান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা নতুন শ্মশান নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নির্মাণকাজ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্ন করার ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে আরও সুন্দর ও উপযুক্ত পরিবেশ তৈরি হবে।
এলাকাবাসী মনে করছেন, এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণ নয়; বরং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণের ইতিবাচক পদক্ষেপ। ধর্মীয় সম্প্রীতি, মানবিক মর্যাদা ও সামাজিক উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।



