ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়ি ৪ নং নোয়াপতং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

    admin
    August 30, 2025 10:12 pm
    Link Copied!

    রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা, রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ৩০ আগস্ট, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যা। তার বলিষ্ঠ নেতৃত্বে এই কর্মসূচি সফল হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চনু মং মারমা। তিনি তার বক্তব্যে বিএনপি’র রাজনৈতিক আদর্শ এবং বর্তমান প্রেক্ষাপটে নতুন সদস্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি’র হাতকে শক্তিশালী করতে নতুন সদস্যদের যুক্ত হওয়া অত্যন্ত জরুরি।”
    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মংকোয়াইচিং মারমা, সাবেক যুগ্ন সাধারণ চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অংসুইচিং মারমা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ক্রইসিংমং মারমা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিনু মং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যা।
    ৪ নং নোয়াপতং ইউনিয়নের বিএনপি সভাপতি বাবু চিত্ত মোহন চাকমা, ৪ নং নোয়াপতং ইউনিয়নের বিএনপি,সাংগঠনিক সম্পাদক বাবু প্রীতিয়ম তঞ্চঙ্গ্যা,
    এই কর্মসূচির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন নোয়াপতং ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাচিং মারমা। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
    এই কর্মসূচির মাধ্যমে নোয়াপতং এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ বিএনপি’র প্রতি তাদের সমর্থন ও আস্থা প্রকাশ করেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এই কার্যক্রমের মাধ্যমে রোয়াংছড়ি উপজেলায় বিএনপি’র সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST