ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    February 21, 2026 4:58 pm
    Link Copied!

    হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
    সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, জামায়াতে ইসলামী আমির আমিনুল হক, ইসলাম আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন এবং সাংবাদিক মোহাম্মদ জাকির প্রমুখ। বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম, যা পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচনা করে। তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের জাতিসত্তার ভিত্তি সুদৃঢ় হয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। মহান একুশ আমাদের শোকের পাশাপাশি গৌরবেরও প্রতীক। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST