হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুল হেকিম ফকির সাহেবের সহধর্মিণী, মোহাম্মদ গোলাপ ফকির সাহেবের গর্বধারিণী মা মোছাঃ রোকেয়া বেগম (৭৬) রবিবার দুপুর দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে হোসেনপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, তপন চন্দ্র সরকার, সাংবাদিক জাকির হোসেনসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তিনি নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকিরের জেঠি ছিলেন।
মরহুমার জানাযার নামাজ রবিবার এশার নামাজের পর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাকে তাঁর স্বামী মরহুম আব্দুল হেকিম ফকিরের মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।


