ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সোনারগাঁয়ে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

    admin
    August 23, 2025 5:51 pm
    Link Copied!

    মো: মোশাররফ হো‌সেন,সোনারগাঁ প্রতিনিধি//

    রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়
    শনিবার দুপুরে উপজেলার আনন্দবাজার এলাকায় গণসংযোগ করে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

    বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব। প্রধান অতিথি আনন্দবাজার এলাকার ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করে সবার খোঁজ খবর নেন।

    লিফলেট বিতরনকালে আরো উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST