ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠি হয়

    admin
    August 21, 2025 11:04 pm
    Link Copied!

    সুভাস দাস,,।।।
    স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে।বৃক্ষ রোপণ, সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

    জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টায় পটুয়াখালী শহরের ঝাউতলা শহিদ হৃদয় চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়


    পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন স্নেহাংশু সরকার কুট্টি সভাপতি পটুয়াখালী জেলা বিএনপি। এ সময় জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন’র উপাস্হপনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা মোস্তাক আহমেদ পিনু।
    এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা আক্তার রুমা, জেলা মৎস্য দলের সভাপতি একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহীন), জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্র দলের আহবায়ক শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী।

    পরে শত শত নেতা কর্মীদের অংশগ্রহনে উক্ত স্হান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট চত্বের গিয়ে শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST