ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে হিলি প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত,

    admin
    June 16, 2026 7:49 pm
    Link Copied!

    ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি

    দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় হিলি প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য বৃন্দ।

    আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নবাগত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সাথে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের শুরুতে হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্য বৃন্দ নিজ পরিচয় ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিচয় প্রদান করেন।
    এরপর হাকিমপুর উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও জর্জ মিত্র চাকমা মহোদয় হিলি প্রেসক্লাবের তাঁর পরিচয় ও কুশল বিনিময় করেন।
    হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের পক্ষ থেকে জনদূর্ভোগ, অসংগতি, অনিয়ম, দূর্নীতি, মাদক নির্মূল ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশনে তাঁর সহযোগিতা কামনা করা হয়।

    নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা জানান, গণমাধ্যম কর্মী (সাংবাদিকরা) জাতি ও সমাজের দর্পন। আপনারা যেখানেই অনিয়ম, দূর্নীতি ও অসংগতি দেখবেন সেটাই তুলে ধরবেন। সেটা হতে পারে আমার অফিস বা যে কোন ক্ষেত্রে। আমার সার্বিক সহযোগিতা থাকবে। তবে আপনারা যে বিষয়ে তুলে ধরবেন সেটা অবশ্যই সত্য হতে হবে।

    আর মাদক নির্মূল বিষয়ে তিনি জানান, আমি জানি মাদক নির্মূল করা সম্ভব কি না? তবে এবিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সবশেষে তিনি বলেন, আমি আপনারা সকলেই মিলে মিশে কাজ করলে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হাকিমপুর উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে আগামী দিনে গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

    এসময় উপস্থিত হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী (সময়ের আলো) সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ (৭১ টিভি) যুগ্ন সম্পাদক মোঃ লুৎফর রহমান (গ্লোবাল টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা (এখন টিভি), কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী (সারা বাংলা নেট), সদস্য মোঃ সেলিম মীর (সকালের শিরোনাম),মোঃ আব্দুর রশিদ, মোঃ তৌহিদুল ইসলাম শামীম (দৈনিক ঘোষণা), মোঃ রেজওয়ান প্রধান রিমন (নিউজ বাংলাদেশ) প্রমুখ।
    সবশেষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফটোসেশন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST