ঢাকাFriday , 19 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাদীর মৃত্যুতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

    admin
    December 19, 2025 12:07 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মৃত্যুতে জয়পুরহাটে কয়েকটি সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
    এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম সানজীদ,জাতীয় নাগরিক পার্টির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন,ওয়ারিয়র্স অফ জুলাই সদস্য সচিব রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল ইমরান বাঁধন ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব আল রিয়াদ সহ ছাত্রনেতারা।

    উল্লেখ্য যে,গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় হাদী গুলিবিদ্ধ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST