ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২৪ ঘণ্টার মধ্যে কাস্টমসের সাবেক সুপারিন্টেন্ডেন্ট উ ক্য থিন ও তার মায়ের মৃত্যু, রাখাইন সম্প্রদায়ে শোকের ছায়া

    admin
    June 5, 2026 5:52 pm
    Link Copied!

    এম কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
    মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কতখানি গভীর হতে পারে, তারই এক হৃদয়বিদারক দৃষ্টান্ত দেখল কক্সবাজারবাসী। জঠরধারিণী মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টাও পার হতে পারল না; শোক সহ্য করতে না পেরেই যেন তাঁর পথ ধরে না-ফেরার দেশে পাড়ি জমালেন ছেলেও। একদিনের ব্যবধানে মা ও ছেলের এমন আকস্মিক প্রয়াণে কক্সবাজার শহরের হাঙ্গর পাড়ার রাখাইন পরিবারটিসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) হাঙ্গর পাড়ার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী বৃদ্ধা ওন নৈন চিং। মায়ের মৃত্যুর এই গভীর শোক বুকে নিয়ে পরদিনই অসুস্থ হয়ে পড়েন তাঁর ৮০ বছর বয়সী সন্তান উ ক্য থিন (প্রকাশ উরী)। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

    প্রয়াত উ ক্য থিন (উরী) ছিলেন রাখাইন সম্প্রদায়ের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গুণী ব্যক্তিত্ব। তিনি সাবেক কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সমাজসেবামূলক কাজে যুক্ত থেকে তিনি রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আজ শুক্রবার (৫ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় প্রয়াত মা ও ছেলের শেষকৃত্য একসঙ্গে সম্পন্ন হয়।

    একদিনের ব্যবধানে এই দুই প্রিয়জনকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে মাতম। সমাজসেবক উ ক্য থিনের এমন আকস্মিক চলে যাওয়াকে রাখাইন সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয়রা। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই ছেলের এই চলে যাওয়া যেন এক অলৌকিক ও চিরন্তন মাতৃভক্তিরই করুণ আলেখ্য হয়ে রইল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST