এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
সাম্প্রতিক টানা অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। চট্টগ্রাম বিভাগের বন্যাপ্লাবিত ৫টি জেলায় ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি আদায় আগামী ৩ (তিন) মাসের জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সার্কুলার নম্বর: ৫৩.০৪.০০০০.০০১.২১.২২.০০৩.২৬-১২৭৬, তারিখ: ১৩ জুলাই ২০২৬ এর অঅলোকে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এমআরএ-এর পরিচালক (লাইসেন্স, রেগুলেশন, পলিসি এন্ড ল বিভাগ) মোহাম্মদ আবদুল মান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে (এমআরএ/সার্কুলার লেটার নং-৮৫) দেশের সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়। বন্যাদুর্গত জেলা পাঁচটি হলো – চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান ।
সার্কুলারে বর্ণিত মূল নির্দেশনাসমূহ :- (ক) কিস্তি আদায় স্থগিত :- বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আগামী ৩ (তিন) মাস ক্ষুদ্রঋণের কোনো কিস্তি আদায় করা যাবে না। (খ) জরুরি ত্রাণ ও পুনর্বাসন :- স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ক্ষুদ্রঋণ প্রতিষ

