মনজু হোসেন, পঞ্চগড় প্রতিনিধি//
পঞ্চগড় সদর উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে অর্থসহায়তা দিয়েছে ‘সবার আগে আমরা’ ফাউন্ডেশন নামের একটি স্থানীয় স্বেচ্ছসেবী সংগঠন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের আগুনে ভস্মিভুত পরিবারটিকে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করেন সংগঠনটির সভাপতি ওসমান গনি। চেক গ্রহণ করেন পরিবারের কর্তা জরিফুল ইসলাম।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর জরিফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তার তার বাড়ির চারটি ঘর পুড়ে যায়।
সংগঠনটির সদস্য ইউসুফ আলী বলেন, আমরা অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন জনকল্যাণ মূলক ও সামাজিক কাজে ভুমিকা রাখতে সংগঠনের কার্যক্রম শুরু করেছি। আমাদের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
জরিফুলের পাশাপাশি হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া গ্রামের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত এক মেধাবী শিক্ষার্থীকেও ৫ হাজার টাকা শিক্ষা সহায়তা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আল মামুন, সংগঠনটির প্রতিষ্ঠাতা আরোয়ার হোসেন, পরিচালক বদিউজ্জামান, সদস্য ইউসুফ আলী, লুৎফর রহমান, সাইফুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com