মোহাম্মদ শাহরিয়ার ইমতিয়াজ শোয়েব শিশু লেখক
আকাশে উড়ে যাচ্ছ
কোন পাখি তুমি?
আমি বালি হাঁস
অতিথি পাখি।
আমি তো কখনো তোমাকে
আগে দেখিনি?
কারণ আমি সুদূর উত্তরাঞ্চল
থেকে এসেছি।
কেন তুমি এসেছ তোমার
দেশ ছেড়ে?
সেখানে হিমাঙ্কের নিচে ঠান্ডাও
তুষার পড়ছে।
তুমি আমাদের দেশেই আশ্রয়
নিয়েছো কেন?
কারণ তোমাদের দেশের আবহাওয়া
নাতিশীতোষ্ণ।
তোমার সাথে এসেছে আর কারা?
হাঁস কাইন ঢেকুর ও
বড় দিঘির কুলিন্দা।
বসবাস করবে তোমরা
কোথায়?
ঢাকা খুলনা সুন্দরবন ও
বিভিন্ন চিড়িয়াখানায়।
তোমরা কি উপকারী
আমাদের জন্য?
আমরা রক্ষা করি
পরিবেশের ভারসাম্য।
কিন্তু তোমার মন খারাপ কেন
অতিথি বালিহাঁস?
কি করি শিকারি করতে চায়
আমাদের শিকার।
তারা খুবই নিষ্ঠুর, তাদের
হওয়া উচিত বিচার।
তোমরা সচেতন হলে
আমাদের উপকার।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com