
অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোগঞ্জের অষ্টগ্রামে অজ্ঞাত 1ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (10 অক্টোবর) সকাল 10টার দিকে উপজেলার পূর্বঅষ্টগ্রাম বর্ধমান পাড়া আশ্রম ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়- সকালে ব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান- এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং 316) করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com