অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারী জায়গা অবৈধ দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। জায়গাটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায়, ছাত্র/ছাত্রীদের খেলার মাঠ ও এলাকাবাসীর মরদেহ জায়নামাজের স্থান নিমার্ণের দাবি দীর্ঘ দিনের। অবৈধ দখলদাররা এখানে বসতবাড়ী নির্মাণ করলে গ্রামবাসীর যাতায়াত, শিক্ষার্থীদের খেলাধুলা মারাত্নকভাবে বিঘ্নিত হবে এবং এলাকার পরিবেশ বিনষ্ট হবে বলে তাদের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোঁয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ১৪২৯,১৫৩৯ দাগের ১নং খতিয়ানভূক্ত ৫৪শতাংশ জায়গা ইসলাম উদ্দিন নামে স্থানীয় বিএনপি নেতা অবৈধভাবে দখল করে বালু ভরাট করে বাড়ি নির্মানের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
প্রাক্তন মেম্বার সাহাজ উদ্দিন জানান, এলাকাবাসীর পক্ষে বিষয়টি উপজেলা প্রশাসনসহ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দখলদারদের উচ্ছেদ করে বিদ্যালয়ের খেলার মাঠ নির্মানের দাবী এলাকাবাসীর।
অভিযুক্ত ইসলাম উদ্দিন জানান, আমার বাড়ীতে ঘর উঠানোর জন্য বালু দরকার। তাই এ জায়গায় বালু রাখছি। পরবতীর্তে সরিয়ে নিব।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, বিষয়টি আমি খতিয়ে দেখছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com