বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ‘টিম টাইগার্স’-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে পুরো জাতি আজ গর্বিত ও আনন্দিত।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com