
এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৩ টা অস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নৌ বাহিনীর বিশেষ অভিযানে।
দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌ বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার ২০ই ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌ বাহিনীর বিশেষায়িত ফোর্স স্কোয়াডস ও নৌ বাহিনী কন্টিনজেন্ট অংশ নেয়। এ সময় টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
অভিযান কালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পিস্তল, ভিন্ন মডেলের ৯ রাউন্ড লাইভ অ্যামুনিশন, ৪ রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।
নৌ বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চল সহ দায়িত্বপূর্ণ এলাকা গুলোতে অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে বাংলাদেশ নৌবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com