
মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। পবিত্র জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে পবিত্র জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের জন্য খাবারের আয়োজন করা হয়।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত নতুন ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ আমিনুর রহমান। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোঃ আতাউর রহমান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ আব্দুল গফ্ফার গাজী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ আব্দুল আজিজ সরদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোঃ জিয়ারুল রহমান সরদার।
এছাড়া অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ মুজিবর রহমান সরদার। সম্পাদক, মসজিদ পাঠাগার ও দ্বীনি দাওয়াত পদে রয়েছেন জনাব মোঃ মাহবুবুর রহমান (মাহু) এবং সম্পাদক, শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণ পদে দায়িত্ব পেয়েছেন জনাব এস. এম. আলমগীর হোসেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জনাব মোঃ লুৎফর রহমান, জনাব মোঃ নজরুল ইসলাম গাজী, জনাব গোলাম ফারুক, জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক, জনাব মোঃ আব্দুল মজিদ গাজী এবং জনাব মোঃ বাবরুল্লাহ সরদার। এছাড়া মসজিদের প্রধান ইমামের পদটিও কমিটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল হক আপ্পু, শ্যামনগর বিএনপি নেতা আব্দুল সবুর, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে. সিরাজ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ, সাংবাদিক রাকিবুল্লাহ সোহাগ, হযরত আলী শান্ত ও নুরুলহুদা ফায়েজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
নতুন কমিটি মসজিদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, মুসল্লিদের সেবার মানোন্নয়ন এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত মুসল্লিরা।
কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত এ ব্যবস্থাপনা কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com