মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের 'শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি'র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংস্থটির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল।
নতুন এই দায়িত্ব লাভ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেম্বার পরিচালনা পর্ষদ, সংশ্লিষ্ট সদস্য ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল রাজশাহী অঞ্চলের শিল্প খাতের সার্বিক বিকাশ, উন্নয়ন ও বাণিজ্যিক অগ্রগতি ত্বরান্বিত করতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
সহযোগিতা, একবদ্ধ অঙ্গীকার এবং নতুন উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে শিল্পের প্রসার ঘটানোই তাঁর মূল লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিভিন্ন মহল থেকে তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ পথচলার সার্বিক সফলতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com