জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো হয়।
শিক্ষার মানউন্নয়ন লক্ষ্য অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক স্কুল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ সাদেক বলেন, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবকের বিকল্প কেউ নেই। বিশেষ করে মায়েরা যদি ছেলে-মেয়েদের প্রতি একটু বেশি দায়িত্বশীল হন, তাহলে সেই সন্তানরা স্কুলে ভালো করে লেখাপড়া করে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে।
এসময় তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া স্কুলের ভবন ও খেলার মাঠ বর্ধিতকরণের বিষয়ে তিনি মাননীয় সাংসদ সদস্য সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের সাথে প্ররামর্শ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। প্রধান অতিথি আরো ঘোষনা করেন পঞ্চম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত দুইজনকে এক লক্ষ করে দুই লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। এবং শিক্ষক - শিক্ষিকাকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ উপস্থিত বক্তব্য রাখেন সৈয়দ তাসফিক হাসান,
পশ্চি ডেকরা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলশানারা বেগম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ এরাদাত উল্লাহ রাসেল, সৈয়দ একরামুল হক কুসুম, অভিভাবক সদস্য মোজাম্মেল এক ভূঁইয়া,
সহকারী শিক্ষক মো : শামসুল হক এর সঞ্চালনায় এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার আবুল কাশেম, সৈয়দ রায়হানসহ স্কুলের শিক্ষক - শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com