
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় আশফালিয়াকে হারিয়ে শিলরী ফাইলাল নিশ্চিত করে।
জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিকের উদ্যোগে ইউনিয়নের ৩২ টি গ্রাম নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
১৩ নভেম্বার সেমিফাইনাল খেলাটি পদুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান,
এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মো: বেলাল হোসাইন, আলকরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড় সেক্রেটারী কাজী ইসরাফিল, ৯ নং ওয়ার্ড় সভাপতি মমিনুল ইসলাম, ১ নং ওয়ার্ড় যুব বিভাগ সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা সাবেক শিবির সভাপতি মোঃ জিন্না। প্রবাসী রোকন আব্দুল হান্নান, ক্রিড়া প্রেমি রাজিবসহ বিভিন্ন ওয়ার্ল্ডের দায়িত্বশীল বৃন্দ
খেলা উভয় দলকে অনেক সুন্দর উত্তেজনাকর দর্শক মাতানো খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান যুব বিভাগ সভাপতি মনির আহম্মেদ মানিক।
সেই সাথে
অভিনন্দন জানান
শিলরীকে ফাইলানে পা রাখার জন্য ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com