ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদমে মহাসমারোহে গণেশ চতুর্থী উদযাপন

    admin
    August 27, 2025 11:44 pm
    Link Copied!

    রামকৃষ্ণ দে, আলীকদম প্রতিনিধি//

    বান্দরবান জেলার আলীকদম উপজেলার অন্তর্ভুক্ত আলীকদম সদর হিন্দু পাড়ায়, আলীকদম সদর হিন্দু পাড়ার উদ্যোগে মহাসমারোহে ৫ম বারের মত শ্রী শ্রী গণেশ দেবের পূজা উদযাপন করা হয়।

    গতকাল( ২৬ আগষ্ট ২০২৫) থেকে শুরু হওয়া আয়োজনের প্রথম দিন ছোট ছোট ভাই-বোনদের জন্য শ্রীমত গীতা প্রতিযোগিতা, মায়েদের জন্য শঙ্খধ্বণি প্রতিযোগিতা, আলোচনা সভা ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠান শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।

    আজ( ২৭ আগষ্ট ২০২৫) মূল তিথি উপলক্ষে ভোরে মাঙ্গলিক শঙ্খ ধ্বণি মাধ্যমে পূজার আয়োজন করা হয়। সকাল ৮টা হইতে দুপুর ২টা পযন্ত শ্রী শ্রী গীতাপাঠের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আনুমানিক ১০০০ (এক হাজার) ভক্তের উপস্তিতির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। দুপুর ১টায় পূজা শেষে সকল ভক্তর মাঝে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পূজা শেষে সকল ভক্ত মাঝে প্রসাদ প্রদান করা হয়।

    আজকের বিশেষ আকর্ষণ, আজ সন্ধা ৮টা ঘটিকা হইতে রাত ১১টা পযন্ত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান পরিবেশণ করে আলীকদমের বিশিষ্ট ব্যন্ড বিকাশ এন্ড ব্রাদার্স।
    উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্ধ-হাজার লোকের আগমন হয়। অনুষ্ঠান শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।

    অনুষ্ঠান শেষে সকল ভক্ত দের মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করেন, পূজা উদযাপন পরিষদ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST