আলীকদম প্রতিনিধি//
২ জুন ২০২৬ তারিখে আলীকদম থানা পুলিশের একটি বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪৪ বছর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সোহেল কে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই নিশাত বড়ুয়া, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহামুদুল হাসান, এএসআই রাজীব দে ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত কর্তৃক ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ সর্বমোট ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করতে সক্ষম হয় আলীকদম থানার পুলিশ।
আলীকদম থানা পুলিশের এই সফল অভিযান অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


