ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইয়াবার করাল গ্রাসে বিপর্যস্ত সীমান্ত জনপদ: লামায় পুলিশের অভিযানে বমুবিলছড়ির কথিত মাদক কারবারি আটক

    admin
    July 24, 2026 8:14 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, বান্দরবান

    বান্দরবানের লামা উপজেলা ও পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে ইয়াবার বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, সীমান্তপথে মাদকের অবাধ প্রবেশের কারণে কিশোর-যুবকদের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে। এর প্রভাবে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে বলে দাবি তাদের।
    এমন প্রেক্ষাপটে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কথিত মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে লামা থানা পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সামশু আলম (২৬)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
    অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
    লামা থানা পুলিশের ভাষ্যমতে, সামশু আলম দীর্ঘদিন ধরে বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া হাইস্কুল সড়ক এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, মাদক ব্যবসার মাধ্যমে এলাকার তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
    এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে লামা থানা সূত্র জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আটক ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
    এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি জোরদার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহ বিস্তার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST