ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • উপজেলায় পাসের হারে প্রথম- ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

    admin
    August 10, 2026 10:38 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ছিল একটি উল্লেখযোগ্য অর্জন। উপজেলায় ৮০.৫৮% পাসের হার নিয়ে বিদ্যালয়টি প্রথম স্থান অর্জন করেছে। এই সাফল্যের নেপথ্যে পরিকল্পিত ও নীরব একটি কার্যকর উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন পরিচালিত “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট- ২০২৬”।

    ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ১০৩ জন। তাদের মধ্যে নির্বাচনী পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে মেধা ও ফলাফলের দিক থেকে পিছিয়ে থাকা ৪০ জন শিক্ষার্থীকে বিশেষভাবে নির্বাচন করে সৈয়দ হারুন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালনা করা হয় এই প্রকল্প।

    ধারাবাহিক শিক্ষা কার্যক্রম, নিয়মিত অনুশীলন, পরীক্ষাভিত্তিক প্রস্তুতি, বিশেষ তত্ত্বাবধান ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ জন সফলভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

    প্রকল্পের সফলতার হার:
    ৩১ ÷ ৪০ × ১০০ = ৭৭.৫০%

    অর্থাৎ, এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট-২০২৬-এর সফলতার হার ৭৭.৫০%।

    এটি নিছক একটি ফলাফল নয়; বরং পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সম্ভাবনাকে চিহ্নিত করে তাদের সাফল্যের পথে এগিয়ে নেওয়ার একটি পরিকল্পিত, মানবিক ও কার্যকর শিক্ষামূলক প্রয়াস।

    বিদ্যালয়ের উপজেলায় প্রথম হওয়ার এই অর্জনের পেছনে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক কার্যকরী নেতৃত্বে ও সকল শিক্ষক-শিক্ষার্থীর নিরলস পরিশ্রম, অভিভাবকদের আস্থা এবং পরিকল্পিত শিক্ষা কার্যক্রমের সম্মিলিত ভূমিকা রয়েছে। আর সেই ধারাবাহিক প্রয়াসের নেপথ্যে সৈয়দ হারুন ফাউন্ডেশনের এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট- ২০২৬ হয়ে উঠেছে একটি অনুপ্রেরণাদায়ী উদাহরণ।

    সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক।
    পিছিয়ে থাকা প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনা বিকশিত হোক- শিক্ষার আলোয়, সাফল্যের পথে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST