আবু রায়হান, মণিরামপুর (যশোর):
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চক্রবর্তী, আব্দুল্লাহ আল মামুন, এস এম তাজাম্মুল, নুর ইসলাম, সাব্বির হাসান, মাছুম বিল্লাহ, মাসুদ রায়হান ও আবু রায়হান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের অধিকার ও স্বার্থ আরও সুরক্ষিত হবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।


