হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং কমান্ডার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “ভাষা শহীদদের ত্যাগ ও बलিদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের স্বপ্নের দেশ গঠনে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল হতে হবে। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করি। এছাড়া পৌর প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর কটিয়াদি সার্কেল অতিরিক্ত এএসপি তফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু, মহিলা বিষয়ক কর্মকর্তা জিয়াউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাগর আহমেদ, সমাজসেবা অফিসার এহসানুল হক, আনসার ভিডিপি উপজেলা কমান্ডার, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সহ হোসেনপুরের সকল সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com