
এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ও জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটির সদস্য গোপাল কৃষ্ণ দাশের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি বর্তমানে বিএনপির ছায়াতলে সক্রিয় রয়েছেন।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে মর্মে একটি পোস্ট প্রচার করা হয়। ওই কমিটিতে গোপাল কৃষ্ণ দাশকে আহবায়ক হিসেবে দেখানো হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি বিএনপির সমর্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বিভিন্ন মহলেও কমিটির বৈধতা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে।
তবে এ বিষয়ে গোপাল কৃষ্ণ দাশ এর ব্যবহৃত ০১৮১৫***১৬৪ নং ফোন করে উনার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই, এদিকে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com