এম কে হাসান,কক্সবাজার //
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার নেতৃত্বে কার্য নির্বাহী কমিটির সকল সদস্য আজ সকালে কক্সবাজার আগমন করেন।
দেশের শীর্ষ স্থানীয় সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতাদের এই সফর উপলক্ষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি তৌহিদ বেলাল এর নেতৃত্বে আগত সকল অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সদস্যদের বরণ করে নিতে কক্সবাজার জেলা প্রেসক্লাব আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় পক্ষই মতবিনিময় করেন এবং সাংবাদিকতা পেশার উত্তরণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারে সাংবাদিক মহলে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, আগামী কাল সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সফরসূচি সূত্রে জানা গেছে আগামী কাল সন্ধ্যায় নেতৃবৃন্দ আকাশ পথে কক্সবাজার ত্যাগ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com