এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারে আদালতের নির্দেশে প্রায় সাড়ে ৯২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি চত্বরে এসব মাদক ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মাদক ধ্বংস কমিটির উদ্যোগে বিভিন্ন মামলায় জব্দকৃত এসব মাদক বিনষ্ট করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে—
ইয়াবা ট্যাবলেট:-২০ লাখ ৮০ হাজার ৬১৮ পিস, ক্রিস্টাল মেথ (আইস):- ৫ কেজি ৯৯০ গ্রাম, দেশি চোলাই মদ:- ৯৮০ লিটার ৫০০ মিলিলিটার, বিদেশি মদ:- ১২২ বোতল, বিদেশি বিয়ার:** ১ হাজার ৪৫৮ ক্যান এবং ফেনসিডিল:- ১৩৩ বোতল
আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধ্বংস করা এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯২ কোটি ৪৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।
মামলার আলামত ও মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল। মামলা গুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশেই আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব মাদক বিনষ্ট করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com