
এম কে হাসান//
সংকীর্ণ পথে ঝরে প্রাণ, কান্নায় ভরে ঘর,
প্রতিদিনই শোনা যায় আহাজারির খবর।
পাহাড় পেরিয়ে সমুদ্র ডাকে উন্নয়নের গান, ছয় লেন হলে জাগবে নব সম্ভাবনার প্রাণ।
পর্যটন শহর কক্সবাজার, দেশের গর্ব নাম,
তবু পথে জট, দুর্ঘটনায় থেমে যায় সব কাম।
বিনিয়োগ থামে, ধীর হয় গতি, ভোগে জনগণ,
উন্নয়নের ধারায় পড়ে থাকে অনেক পিছন।
ছয় লেন হোক সোনার পথ, নিরাপদের ছোঁয়া,
কর্মসংস্থান, বাণিজ্য বাড়ুক – আসুক সুখের দোয়া।
চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজারের ধারা,
সংযোগের সেতু হোক সমৃদ্ধির সারা।
জনতার দাবি, উন্নয়নের রথ,
আজই চাই ছয় লেনের মহাসড়ক পথ।
নিরাপদ সড়ক মানেই বাঁচার অধিকার,
ছয় লেন হোক, জেগে উঠুক কক্সবাজার! 🇧🇩 🌾🇧🇩
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com