
সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, জননেতা অধ্যাপক সোহরাব হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও আদর্শকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠিত হলো ‘অধ্যাপক সোহরাব হোসেন আদর্শ লাইব্রেরি’। গতকাল ৩১শে ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেলে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই লাইব্রেরিটির শুভ উদ্বোধন করা হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠাটি জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনীর সঞ্চালনায় ও হাফেজ মিয়ারাজ হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।আলোচনা সভায় বক্তারা অধ্যাপক সোহরাব হোসেনকে স্মরন করে বলেন, তিনি ছিলেন এই অঞ্চলের ইসলামী আন্দোলনের এক নির্ভীক সেনানি ও আলোকবর্তিকা। এই জনপদের মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর এই ত্যাগ ও অবদানকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ সাইফুল্লাহ আজাদ ও নায়েব আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সাবেক জেলা সভাপতি জিএম মোনায়েম বিল্লাহ ও অধ্যক্ষ মাসুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আবু জার গিফারী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "অধ্যাপক সোহরাব হোসেনের রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি ছাত্রসমাজকে নিয়মিত লাইব্রেরিতে এসে জ্ঞানচর্চার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ লাইব্রেরি পরিদর্শন করেন। লাইব্রেরিটিতে কুরআন, হাদিস, ইসলামী সা�
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com