
মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম প্রতিনিধি//
চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে টিটু (৩৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার (তারিখ) দুপুরে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, পুলিশের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
ওসি আরও বলেন, “তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com