ঢাকাTuesday , 23 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কলমাকান্দায় মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    admin
    December 23, 2025 6:49 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

    আটককৃত ব্যক্তি হলেন গৌরীপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোঃ মামুন মিয়া (৩১)।

    পরবর্তীতে ইন্সপেক্টর মোঃ আল আমিন বাদী হয়ে আটক মামুন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর আজ মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST