
এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার শহরের প্রবেশদ্বার কথিত ডলফিন মোড় কে সরকারী ভাবে কলাতলী মোড় ঘোষণার দাবীতে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আবদুল মন্নান এর সাথে কলাতলী সমাজ পরিচালনা কমিটির সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি প্রদান করেন,
সাক্ষাৎকালে নেতৃবৃন্দরা বলেন:- ২০১০ সালে একটি বেসরকারি ব্যাংকের অর্থায়নে হাঙ্গরের ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ করেন যা ছিল কক্সবাজার এর সামুদ্রিক ঐতিহ্য ও জীব বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার শিল্প মাধ্যম। কিন্তু দূঃভাগ্যজনক ভাবে এটা ছিল কক্সবাজার এর সমুদ্রের প্রতি বিরূপ প্রভাব সৃষ্টিকারী হাঙ্গরের ভাস্কর্য যা দেখে বিদেশি পর্যটকদের মনে ভীতির সঞ্চার হয়, অথচ বিগত ৫০ বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে হাঙ্গরের আক্রমণের কোন ইতিহাস নেই, তাই পর্যটন শিল্পের সঠিক বিকাশ ও ঐতিহ্য কে ধারণ করার লক্ষ্যে শহরের এই প্রবেশদ্বার কে ইতিহাস ঐতিহ্যের স্থান কলাতলীর নাম অনুসারে কলাতলী মোড় নাম করণের দাবি এখন জনগুরুত্বপূর্ণ ও জন দাবিতে রূপান্তরিত হয়েছে। এ সময় সমাজ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, বৃহত্তর কলাতলী সমাজ কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সমাজের পক্ষ হতে স্মারকলিপি দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com