
নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট কালিগঞ্জে র্যাব-১৩ এর অ/ভিযানে অ/বৈধ মা/দকদ্রব্য ১৯৯ বোতল CHOCO+ জ/ব্দসহ ০১ জন মা/দক ব্যবসায়ী গ্রে'ফ'তার হয়েছেন।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মা/দকের বি/রুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মা/দকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মা/দক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মা/দকবিরোধী অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে থাকে। র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/১১/২০২৫ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ০৫নং চন্দ্রপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উত্তর বত্রিশহাজারী গ্রামস্থ ধৃত আসামি মোঃ শরিফুল আলম এর বসতবাড়ীতে অ/ভিযান পরিচালনা করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষে তল্লাশিকালে খাটের নীচে প্লাষ্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৯৯ বোতল ফেন্সিডিল জাতীয় মা/দকদ্রব্য CHOCO+ জব্দসহ মাদকব্যবসায়ী মোঃ শরিফুল আলম (৪০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- উত্তর বত্রিশহাজারী, ০৫নং চন্দ্রপুর ইউপি, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রে/ফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অ/বৈধ মাদকদ্রব্য CHOCO+ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মা/দক ব্যবসা পরিচালনা করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বি/রুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জ/ব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বি/রুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অ/ভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com