নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতি নিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবশেষে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির পর এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে, ফুয়েল কার্ডের জন্য আবেদনের শেষ সময় ছিল গত ৯ এপ্রিল। কার্ড বিতরণ সম্পন্ন হলেও এতদিন কার্ডের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম চালু না হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল।
অবশেষে (২২/৪/২৬ ইং বুধবার, উপজেলার তুষভান্ডার রওশন ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম শুরু হয়। এর ফলে দীর্ঘ লাইন কমে এসেছে এবং গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত থাকবে।
স্থানীয়দের আশা, এ উদ্যোগের ফলে তেল সংগ্রহে ভোগান্তি কমবে এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com