ঢাকাThursday , 26 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালীগন্জ উপজেলায় মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়

    admin
    March 26, 2026 12:20 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি

    আজ, বৃহস্পতিবার লালমনিরহাট জেলার কালীগঞ্জে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।
    এই গৌরবময় দিনে হাজারো বাংগালী মহান স্বাধীনতা দিবস গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীন বাংলাদেশ।
    স্বাধীনতার এই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে। দেশ ও জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই হোক অঙ্গীকার।
    মহান স্বাধীনতা দিবসে —দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়। আরও উপস্থিতি ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।

    এসময় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাঁর সকল অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST