রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
তারিখ: ২০-৪-২০২৬ ইং
কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা নাজিমখাঁন ইউনিয়নে বাছরা বাজারে'র এক পাশে বট গাছের নিচে বসে বৃদ্ধ রফিকুল ইসলাম (৭৫)। পায়ের পেশি শুকিয়ে যাওয়া এই মানুষটি সারাদিন ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে বেড়ান। প্রায় দৃষ্টিহীন স্ত্রী আমেনা খাতুন। সংসারের একমাত্র সম্বল আড়াই শতক জমির উপর জরাজীর্ণ ঘরটি।
সোমবার সন্ধ্যায় সেই ঘরেই যেন ভোরের আলো নেমে এসেছিল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কামিল মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও স্বচ্ছ রাজনীতিবিদ মোঃ আনিছুর রহমান লিটন হাজির হলেন এক ঝাঁক তরুণ ও সংবাদকর্মীদের নিয়ে।
হাতে ছিল চাল, ডাল, তেল, লবণ,আলু, মাংস, শুকনো খাবার, নতুন বস্ত্র । সন্ধ্যায় রফিকুলের কাঁচা ঘরে পা রেখে এই মানুষটি যেন মানবিকতার প্রতিচ্ছবি হয়ে উঠলেন। তিনি নিজ হাতে খাবার ও কাপড় বুঝিয়ে দিলেন বৃদ্ধ দম্পতির হাতে।
আনিছুর রহমান লিটন বললেন, “মানুষ মানুষের জন্য, জীবনের চেয়ে বড় কিছু নেই” তখন ওই ঘরের ভাঙা চালের বেড়া যেন সুর পেয়ে গেল। তিনি আরও বলেন, “আমি শুধু শুরু করেছি। রাজারহাট উপজেলা প্রশাসন ও মানবিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তবে রফিকুলের ঘর মেরামত ও নিয়মিত সহায়তা সম্ভব।”
এই মানবিক কাজের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম রাজু, রতন রায়, আকবর আলী, আপেল মিয়া, সিদ্দিক মিয়া। পাশে ছিলেন রাজারহাট কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাদিউজামান, ফারহাজুল, আল মামুন, মেহেদী হাসান জিম ও বহু এলাকাবাসী।
সবার চোখে জল। ভিক্ষার ঝুলি ঝুলছে এক পাশে। রফিকুল বললেন, “কতদিন দেখি মানুষ আসে, মানুষ যায়। আজ মনে হচ্ছে, কারো মনে আমরা জায়গা পেয়েছি।”
এ যেন এক রাতের গল্প নয় – একটি শিক্ষার আলো, একটি দৃষ্টান্ত। জেলার গণ্ডি পেরিয়ে এই সংবাদ এখন ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি ক্লাসরুমে, যেন আমরা সবাই শিখি – মানুষের সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com