
রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬ :
কুড়িগ্রাম জেলায় পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। আজ (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান এ রদবদলের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেনকে বদলি করে ফুলবাড়ী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমকে রৌমারী থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে, রৌমারী থানার ওসি মো. কাওসার আলীকে চর রাজিবপুর থানায় বদলি করা হয়েছে। চর রাজিবপুর থানার ওসি শাহীনুর আলমকে কুড়িগ্রাম সদর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও নিয়মিত বদলির অংশ হিসেবে এ আদেশ জারি করা হয়েছে। নতুন পদায়নের ফলে জেলার চার থানার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com